২০ জুন ২০২৬
কাতার দলকে উৎসাহ দিতে অভাবনীয় উদ্যোগ

ড্রাম বাজিয়ে মুখর কাতারিরা

প্রকাশ: শুক্রবার, জুন ১৯, ২০২৬
ড্রাম বাজিয়ে মুখর কাতারিরা

চলতি বিশ্বকাপে নিজেদের ফুটবল দলকে অনুপ্রেরণা জোগাতে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কাতার। দূরদূরান্তের ব্যবধান ঘুচিয়ে উত্তর আমেরিকায় অবস্থানরত কাতার জাতীয় দলকে সমর্থন দিতে দেশ থেকে প্রায় এক হাজার সমর্থক পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ ব্যবস্থাপনায় চার্টার্ড বিমানে চড়ে এই বিশাল সমর্থক গোষ্ঠী ইতিমধ্যে কানাডার ভ্যাঙ্কুভারে এসে পৌঁছেছেন। কানাডার বিপক্ষে কাতারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবল বিশ্বে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কাতারের এই রাজকীয় উদ্যোগ।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল কর্মসূচিটি একক কোনো উদ্যোগ নয়। কাতারের ‘সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ড’ এবং দেশটির ফুটবল ফেডারেশন যৌথভাবে ‘কাতারি ফ্যানস ডেলিগেশন প্রোগ্রাম’ নামে এই বিশেষ প্রকল্প চালু করেছে।

এই কর্মসূচির আওতায় আসা ভাগ্যবান সমর্থকদের সব ধরনের সুযোগ-সুবিধার দায়িত্ব নিয়েছে কাতার সরকার। যার মধ্যে রয়েছে সম্পূর্ণ বিমানভাড়া, বিলাসবহুল ও অভিজাত হোটেলে আবাসন খরচ, স্থানীয় যাতায়াত এবং ম্যাচ টিকিটের যাবতীয় ব্যয়।

ভ্যাঙ্কুভারে পৌঁছানোর পর থেকেই কাতারি সমর্থকরা স্থানীয় সড়ক ও দর্শনীয় স্থানগুলোতে তাদের ঐতিহ্যবাহী ‘দারবুকা ড্রাম’ বাজিয়ে এবং উল্লাস করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

হাজার মাইল পাড়ি দিয়ে আসা এই সমর্থকদের এমন ভালোবাসা ছুঁয়ে গেছে কাতার ফুটবল দলকে। সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে কাতারের অধিনায়ক আবদুলআজিজ হাতেম বলেন, ‘এত পথ পাড়ি দিয়ে যারা আমাদের সমর্থন করতে এখানে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন। মাঠে আমরা আমাদের সেরাটা দিতে চাই, যাতে সমর্থকরা গর্ব নিয়ে স্টেডিয়াম ছাড়তে পারেন।’

ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্টেডিয়ামে যেন খেলোয়াড়রা একা বোধ না করেন এবং একটি প্রাণবন্ত পরিবেশ পান, তা নিশ্চিত করতেই এই আয়োজন। শুধু কাতার থেকে আসা সমর্থকই নয়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অধ্যয়নরত কাতারি শিক্ষার্থীদেরও মাঠে এসে দলকে সমর্থন দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে স্বাগতিক কানাডিয়ান সমর্থকদের তুলনায় কাতারিদের সংখ্যা স্বাভাবিকভাবেই বেশ কম থাকবে।

প্রাকৃতিক গ্যাস ও তেলসমৃদ্ধ প্রায় ৩২ লাখ জনসংখ্যার দেশ কাতার ২০২২ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে স্বাগতিক হিসেবে সেবার গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে শূন্য হাতে বিদায় নিতে হয়েছিল তাদের।

তবে এবারের বিশ্বকাপে কাতারের শুরুটা হয়েছে বেশ আশাপ্রদ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ে বৌআলেম খৌখির নাটকীয় গোলে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে কাতার। অন্যদিকে, তাদের আজকের প্রতিপক্ষ কানাডাও বসনিয়া-হার্জেগোভেনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে। ফলে আগামীকাল শুক্রবার ভোরে ম্যাচটি দুদলের জন্যই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে অত্যন্ত সমীকরণ নির্ধারণী হতে যাচ্ছে।

ফিফার বিজ্ঞাপন বাণিজ্য থেকে বাদ যায়নি রেফারির ‘বোগল’

প্রকাশ: শনিবার, জুন ২০, ২০২৬
ফিফার বিজ্ঞাপন বাণিজ্য থেকে বাদ যায়নি রেফারির ‘বোগল’

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জন্য টাকার খনি। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান ২০২৬ বিশ্বকাপে ফিফার বাণিজ্যিক আগ্রাসন যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আয়ের জন্য প্রতিটি খাতকে যেভাবে নিঙড়ে নেওয়া হচ্ছে, তা ফুটবলপ্রেমীদের যেমন চমকে দিয়েছে, তেমনি সমালোচনার ঝড়ও তুলেছে।

অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বিশ্বকাপ ম্যাচের প্রতিটি মুহূর্তই বিজ্ঞাপন প্রচারে ব্যয় করছে ফিফা, এমনকি এবার অব্যবহৃত থাকছে না রেফারির বগলও!

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে জানা গেছে, অতিরিক্ত আয়ের জন্য ফিফা এবার সম্পূর্ণ নতুন ও অদ্ভুত এক পন্থা বেছে নিয়েছে, যেখানে চতুর্থ রেফারির বগলের অংশে বিজ্ঞাপন বিক্রি করছে তারা।

ফুটবল ইতিহাসে নজিরবিহীন এই ‘বগল বিজ্ঞাপন’ মূলত চলতি বিশ্বকাপ থেকে ফিফার প্রত্যাশিত ৮.৯ বিলিয়ন ডলার আয়ের শত শত উৎসের একটি মাত্র।

২০২৩-২০২৬ চক্রে ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাটির লক্ষ্য রেকর্ড ১৩ বিলিয়ন ডলার আয় করা, যার সিংহভাগই আসবে এই চলমান বিশ্বকাপ থেকে।

এই বিপুল অংকের লক্ষ্যমাত্রা ছুঁতে ফিফা এমন এক কৌশল নিয়েছে, যেখানে আয়ের সামান্য সম্ভাবনা থাকলেও কোনো জায়গা হাতছাড়া করা হচ্ছে না। সম্প্রতি ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে এক অভিনব দৃশ্য দেখা যায়।

মাঠের পাশে যখন বদলি খেলোয়াড় নামানোর বোর্ড প্রদর্শন করা হচ্ছিল, তখন চতুর্থ রেফারির বগলের নিচে ঘাম ও দুর্গন্ধ প্রতিরোধক ব্র্যান্ড ‘শিওর’-এর লোগো জ্বলজ্বল করছিল।

ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের মালিকানাধীন এই ব্র্যান্ডটি মনে করছে, ঘামরোধী পণ্যের প্রচারের জন্য রেফারিদের বগলের চেয়ে উপযুক্ত ও কার্যকর বিজ্ঞাপনস্থল আর হতেই পারে না!

জানা গেছে, বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে ‘শিওর’-এর আন্তর্জাতিক ব্র্যান্ড ‘রেক্সোনা’র নাম এভাবে প্রদর্শিত হবে।

এটি কেবল রেফারির বগলেই সীমাবদ্ধ থাকছে না, অতিরিক্ত সময় ও খেলোয়াড় বদলের সংকেত দেওয়া ডিজিটাল বোর্ডেও সমানভাবে শোভা পাচ্ছে।

অবশ্য ফিফা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আপাতত সহকারী রেফারি এবং মূল রেফারিদের বগলে কোনো বিজ্ঞাপন রাখা হয়নি, কেবল চতুর্থ রেফারিদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

বিজ্ঞাপন বাণিজ্যের এখানেই শেষ নয়, এবারের বিশ্বকাপে বাণিজ্যিকীকরণের জন্য একের পর এক নজিরবিহীন ক্ষেত্র সামনে এনেছে ফিফা।

এমনকি ম্যাচের প্রতি কোয়ার্টারে যখন নির্ধারিত পানিবিরতি দেওয়া হচ্ছে, তখনও বসে নেই সম্প্রচারকারীরা; সেই সময়টুকুতেও টেলিভিশন স্ক্রিনে দেখানো হচ্ছে অতিরিক্ত বিজ্ঞাপন। বিজ্ঞাপনের পাশাপাশি মাঠের টিকিট ও স্যুভেনির বিক্রি থেকেও দেদারসে টাকা আসছে।

গত বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলে জয়ের রোমাঞ্চকর ম্যাচটিতে স্টেডিয়ামের বাইরে বিভিন্ন অফিশিয়াল স্টোরের সামনে দর্শকদের দীর্ঘ সারি দেখা গেছে।

তিনটি দেশের যৌথ আয়োজনে চলমান এই প্রতিযোগিতায় এবার সর্বমোট রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

ইতিহাসের সবচেয়ে বড় এই আসর থেকে সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রির মতো প্রথাগত খাত থেকেই আয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ফিফা।

মাঠে চরম উত্তেজনা ও ধাক্কাধাক্কি;

কাতার-কানাডা ম্যাচ পরবর্তী অনাকাঙ্ক্ষিত দৃশ্যে তোলপাড় বিশ্বকাপ

প্রকাশ: শুক্রবার, জুন ১৯, ২০২৬
কাতার-কানাডা ম্যাচ পরবর্তী অনাকাঙ্ক্ষিত দৃশ্যে তোলপাড় বিশ্বকাপ

ভ্যাঙ্কুভার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ 'বি'-এর ম্যাচে কাতারকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সহ-আয়োজক দেশ কানাডা। তবে ভ্যাঙ্কুভারে স্বাগতিকদের এই ঐতিহাসিক জয়টি শেষ পর্যন্ত মাঠের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যকার তীব্র উত্তেজনা এবং হাতাহাতির কারণে বড় ধরনের বিশৃঙ্খলায় রূপ নেয়।

ম্যাচের দ্বিতীয়ার্থের মাঝামাঝি সময়ে কাতারি মিডফিল্ডার আসিম মাদিবোর একটি বিপজ্জনক ট্যাকলের শিকার হন কানাডার ইসমাইল কোনে। গুরুতর আহত কোনেকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার পর থেকেই স্বাগতিক শিবিরের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পরীক্ষার পর রেফারি মাদিবোকে সরাসরি লাল কার্ড দেখান। এর আগে প্রথমার্ধে হোমাম আহমেদও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কাতার ৯ জনের দলে পরিণত হয়।

৯ জনের কাতারের বিপক্ষে ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করে কানাডা। দলের ফরোয়ার্ড জোনাথন ডেভিড হ্যাটট্রিক করে স্বাগতিকদের টুর্নামেন্টের সবচেয়ে বড় জয় এনে দেন। ম্যাচ চলাকালীন গোল করার পর কানাডিয়ান ফুটবলার নাথান সালিবা তাঁর দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়া সতীর্থ কোনের জার্সি উঁচিয়ে ধরে মাঠেই শ্রদ্ধা জানান।

তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে ৯০ মিনিট ধরে জমে থাকা উত্তেজনা বিস্ফোরিত রূপ নেয়। রেফারি শেষ বাঁশি বাজানোর পর উভয় দলের খেলোয়াড়, বিকল্প বেঞ্চের সদস্য এবং কোচিং স্টাফরা মাঠের মধ্যেই একে অপরের সাথে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় ম্যাচ অফিশিয়ালদের।

এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে ডাগআউটে কানাডার প্রধান কোচ জেসি মার্শ চরম হতাশা প্রকাশ করেন। একপর্যায়ে কাতারের স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগুইয়ের সাথেও তাঁর তীব্র উত্তপ্ত বাক্যবিনিময় ও কথা কাটাকাটি হতে দেখা যায়।

৬-০ গোলের এই বিশাল জয় গ্রুপ ‘বি’-তে কানাডাকে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে নিয়ে গেলেও, ইসমাইল কোনের গুরুতর ইনজুরি এবং ম্যাচ-পরবর্তী এই বিশৃঙ্খলা স্বাগতিকদের উদযাপনের আমেজকে অনেকটাই ম্লান করে দিয়েছে। অন্যদিকে, মাঠে মাত্রাতিরিক্ত আগ্রাসী মনোভাব, ৬ গোল হজম এবং দুই খেলোয়াড়ের লাল কার্ডের পর টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ কাতারের জন্য এখন বেশ কঠিন হয়ে দাঁড়াল।

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, মুখ খুলল পরিবার

প্রকাশ: শুক্রবার, জুন ১৯, ২০২৬
মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, মুখ খুলল পরিবার

আর্জেন্টিনার প্রথম ম্যাচে অনেক কিছুই ঘটেছে। তার মধ্যে আলোচিত একটা ঘটনা ছিল প্রথম গোলের পর লিওনেল মেসির কান্না। সে কান্না কেন, মেসি মুখ খুলেছিলেন বটে, কিন্তু কারণটা পুরোপুরি খোলাসা করেননি।

সেদিন রাতেই জানা গিয়েছিল, তার বাবা হোর্হে মেসি অসুস্থ। তিনি এখন চিকিৎসাধীন আছেন। তার অসুস্থতার কারণ এখনও জানানো হয়নি। তবে মেসির বিশ্বকাপে খেলার মধ্যেই বাবার স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। আর্জেন্টাইন এক সাংবাদিক জানান হোর্হে মেসি নাকি মৃত্যুবরণ করেছেন।

বিষয়টি চোখে পড়েছে মেসির পরিবারেরও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি এসেছে তাদের পক্ষ থেকে। পরিবারটি গণমাধ্যমের কাছে ‘মানবিকতা’ দেখানোর অনুরোধ জানায়। মেসি পরিবার এক বিবৃতিতে বলে, ‘হোর্হে একটি স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।’

৬৮ বছর বয়সী হোর্হে মেসি ঠিক কী রোগে ভুগছেন, তা পরিবার থেকে খোলাসা করা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা অনুযায়ী তিনি সুস্থ হয়ে উঠছেন এবং ভালোর দিকে এগোচ্ছেন।’

এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর মেসি বলেছিলেন, তিনি ব্যক্তিগত জীবনে কঠিন একটা সময় পার করছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

মেসির মিডিয়া অফিস থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। একই দিনে আর্জেন্টিনায় হোর্হে মেসির মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। পরিবার থেকে বলা হয়, ‘এই সময়ে আমরা দায়িত্বশীলতা, সতর্কতা এবং মানবিকতা চাই। একজন মানুষের স্বাস্থ্য এবং তার পরিবারের মানসিক শান্তি জল্পনা বা দায়িত্বহীন গণমাধ্যমের আগ্রহের বিষয় হওয়া উচিত নয়।’

বিবৃতিতে আরও জানানো হয়, এই বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে পরিবার নিজেই তা জানাবে।

রক্ষণভাগের চড়া মূল্য দিল এশিয়ান চ্যাম্পিয়নেরা; প্রথমার্ধেই কাতারের জালে ৩ বল

প্রকাশ: শুক্রবার, জুন ১৯, ২০২৬
রক্ষণভাগের চড়া মূল্য দিল এশিয়ান চ্যাম্পিয়নেরা; প্রথমার্ধেই কাতারের জালে ৩ বল

প্রথমার্ধেই ৩ গোল দিলো কানাডা
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সহ-স্বাগতিক কানাডা ও কাতার। শুরুতে মাঠে কাতারকে আতিথ্য দেখায় কানাডা। ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল। এরপর দ্বিতীয়, এরপর ৪২ মিনিটে তৃতীয় গোল হজর করে কাতার। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে মাঠ ছাড়ে কানাডা।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শুরুতেই কাতারকে আতিথ্য দেখায় কানাডা।Geographic Reference

সহ-স্বাগতিক কানাডা ও এশিয়ার অন্যতম পরাশক্তি কাতারের এই ম্যাচটিতে সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যানের আঙ্গিকে কানাডাকেই স্পষ্ট ফেভারিট মানা হচ্ছে।

তবে ম্যাচে স্বাগতিক কানাডার ওপর থাকবে পাহাড়সম চাপ। আসরের বাকি দুই সহ-স্বাগতিক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচেই ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে। তাই এই ম্যাচ জিতে কানাডাও ঘরের মাঠে জয়ের উৎসবে যোগ দিতে চাইবে।Geographic Reference

অপরদিকে, কাতারকে লড়তে হবে তাদের রক্ষণভাগের দুর্দশাপূর্ণ অবস্থা ঢাকতে। প্রথম ম্যাচে শট, পাস ও বল পজিশনে গ্রুপের সবার নিচে ছিল তারা। তবে কাতারের একমাত্র স্বপ্ন ও ভরসার নাম দুইবারের এশিয়ান বর্ষসেরা ফুটবলার আকরাম আফিফ। ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে সে।

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে এটিই এই দুই দলের প্রথম আনুষ্ঠানিক দেখা। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে ভিয়েনায় এক প্রীতি ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছিল এবারের বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা।